প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরের বিজুল বাজার এলাকায় ৩টি ট্রাকের সংঘর্ষে বিপরিতমুখী ট্রাকের একজন চালক নিহত এবং আরেক ট্রাকের চালক হেলপারসহ ৪জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক রশিদুল ইসলাম (৩৪), দিনাজপুরের জেলা সদরের শেখপুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
বিরামপুর থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুরের বিজুল বাজার সংলগ্ন বিজুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অন্য
বিরামপুর হতে ছেড়ে আসা মাল বোঝাই একটি ট্রাক (রেজিস্টেশ নং-বগুড়া-ট-১১-১৭৫৪) মাল গোবিন্দগঞ্জের দিকে যাবার সময় (বগুড়া- ট-১১-১৭৫৪) একই দিকে গামী আরেকটি ট্রাক সামনের ট্রাকের পেছনে পিছনে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় সামনে মাল বোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে (বগুড়া - ট-১১-১৭৫৪) বিপরীতমুখী আরেকটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৩-৪৫২৫) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মালবাহী ট্রাকের চালক (বগুড়া-ট-১১-১৭৫৪) রশিদুল ইসলাম (৩৪) দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে।
খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয় বিরামপুর এবং ফুলবাড়ী উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। আহত অন্য ট্রাকের চালক এবং হেলপারসহ ৪জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি : ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের র...
জামালপুর প্রতিনিধি : শিশুশ্রম, মাদক, বিদ্যালয় থেকে ঝরে পড়া এ...
গাজীপুর প্রতিনিধি : ক্রেতার হাতে মাংস তুলে দেওয়ার আগে বিক্রে...
গাজীপুর প্রতিনিধি : একটি আমগাছ। গাছের নিচে পড়ে থাকা এক জোড়া বুট। আর সেই ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে...

মন্তব্য (০)