• সমগ্র বাংলা

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ইউনুস আলী (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 
‎
‎সোমবার (২৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা গ্রামে অভিযান চালিয়ে ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
‎
‎পুলিশ জানায়, গত বছরের ১২ই নভেম্বর রাতে  উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা ব্রীজের পূর্বে মোগলবাসা গামী পাকা রাস্তায় গোড়াই ছোট ড্রেন ব্রীজের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগের ডাকা ১৩ই নভেম্বরের লকডাউন সফল করার লক্ষ্যে পেট্রোল দিয়ে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইউনুস আলীসহ নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক আসামি ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তবকপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সক্রিয় সদস্য।
‎
‎এ বিষয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo