• সমগ্র বাংলা

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির স্বীকারোক্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত্যার প্রায় দেড় বছর পর ঘটনার রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত পিপিএম।

গতকাল (২৩ আগস্ট) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে কালু মিয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এর আগে গত ( ১১ আগস্ট) সরিষাবাড়ীর আরামনগর এলাকা থেকে মো. কালু মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. কালু মিয়া (২৮) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। গ্রেফতার মো. কালু মিয়া (২৮) সরিষাবাড়ি পৌরসভার  আরামনগর বেপারীপাড়া এলাকার মৃত বেলাল মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, নিহত রাসেল মিয়া সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারে একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত বছরের (১৯ মার্চ) সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করার পর পরদিন (২০ মার্চ) সকাল ৮টার দিকে জানতে পারেন, আরামনগর বাজারের দুধহাটি এলাকায় হাফিজুর রহমানের চায়ের দোকানের ভেতরে বাঁশের ধন্নার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া গেছে।

এ ঘটনায় নিহতের মা মোছা. মেহেনারা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গত বছরের (২১ মার্চ) সরিষাবাড়ী থানায় মামলা নথিভুক্ত হয়। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। প্রথমে সরিষাবাড়ী থানা পুলিশ মামলাটি তদন্ত করে এবং একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই, জামালপুর জেলার ওপর ন্যস্ত করা হয়।

পিবিআই আরও জানায়, ২৩ আগস্ট রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে কালু মিয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন সোহেলসহ আরও কয়েকজনের নাম প্রকাশ করেন। তদন্ত ও আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে পিবিআই জানায়, ঘটনার কিছুদিন আগে রাসেল মিয়া সোহেলের কাছ থেকে ৩৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে রাসেলের বিরোধ তৈরি হয়। পাওনা টাকা আদায়ের জন্য সোহেল বিভিন্ন সময় রাসেলকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন ১৯ মার্চ সন্ধ্যার পর সোহেল তার এক বন্ধুর মাধ্যমে রাসেলকে ডেকে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে কালু মিয়াসহ কয়েকজন মিলে রাসেলকে মারধর করেন। পরে হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে তাকে আরামনগর বাজারের একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে তদন্তে জানা গেছে।
পরবর্তীতে গ্রেফতার কালু মিয়াকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার পংকজ দত্ত পিপিএম জানান, “মামলার ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর ও মর্মান্তিক। পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে রাসেল মিয়াকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo