ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: কথা বলার ভয় কাটিয়ে সাহস নিয়ে নিজের মত প্রকাশ করা এই লক্ষ্য নিয়েই লালমনিরহাটে হয়ে গেল দিনব্যাপী একটি কর্মশালা। নাম "Lead With Your Voice - Speak to Inspire, Lead to Empower"। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবরা অংশ নেন এই আয়োজনে, যেখানে মূল ফোকাস ছিল জনসম্মুখে কথা বলা, যোগাযোগ দক্ষতা আর নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা।
কর্মশালাটি হয় লালমনিরহাট পৌরসভার কনফারেন্স রুমে। পুরো দিনের সেশনগুলো পরিচালনা করেন গাইবান্ধার জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।
কর্মশালার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক। তিনি এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে পাশে থাকবেন এবং আরও সহযোগিতা করবেন।
আয়োজক সংগঠনগুলো তাদের অনুভূতি জানান এই আয়োজন নিয়ে। ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত জামাল হোসেন বলেন, তরুণদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তোলার তাগিদ থেকেই এই আয়োজন।
প্রত্যয়ের সভাপতি আতিকুর রহমান শাকিলের কথায়, তরুণরা যেন শেখার আর নিজেকে প্রকাশ করার সুযোগ পায়—সেটাই তাদের মূল উদ্দেশ্য।
অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন মনে করেন, আত্মবিশ্বাসী একটি প্রজন্ম গড়তে হলে এমন উদ্যোগ চালিয়ে যেতে হবে বারবার।
ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন বলেন, তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়ানোই তাদের লক্ষ্য।
আর লাল সবুজ সোসাইটি লালমনিরহাট জেলা শাখার কো-অর্ডিনেটর মোঃ ইউসুফ আলী বলেন, নিজের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে পারলেই একজন তরুণ ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন।
দিনভর চলা এই কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে শেখেন পাবলিক স্পিকিং, কার্যকর যোগাযোগ, নেতৃত্ব, অ্যাডভোকেসি আর টিমওয়ার্কের নানা কৌশল। শুধু লেকচার নয়—দলীয় কাজ আর প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে তরুণরা শেখেন কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত তুলে ধরতে হয় এবং কীভাবে অন্যদের নেতৃত্ব দিতে হয়।
দিনের শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট।
এই কর্মশালা যৌথভাবে আয়োজন করে লাল সবুজ সোসাইটি লালমনিরহাট জেলা শাখা, ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন, অদম্য যুব সংগঠন এবং প্রত্যয় যুব বিজ্ঞান সেবা সংস্থা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় আনু...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরের এতিহ্যবাহী...
মাদারীপুর প্রতিনিধি: সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি...

মন্তব্য (০)