• সমগ্র বাংলা

গণপূর্ত কর্মচারি ইউনিয়নের বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি:  ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সোমবার দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের জেলা কমিটির সদস্যরা।

জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  সকাল ১১টায় গণপূর্তের বিভাগীয় অফিস চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে তারা। মিছিলটি শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গণপূর্ত বিভাগীয় চত্বরে এসে শেষ হয়। কর্মসূচিতে  একাত্মতা মতপোষণ করে অংশ নেন নেতাকর্মীসহ  গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের সাধারণ কর্মচারীরা। 

গণপূর্ত বিভাগীয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এ অবস্থায় কর্মচারিদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া প্রয়োজন।

 বক্তারা আরও বলেন, কর্মচারিদের বকেয়া পাওনা ও ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সভাপতি জেলা কমিটির সিরাজুল ইসলাম,  সাধারণ সম্পাদক সেলিম লিটনসহ  অন্যান্যরা ।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo