• আন্তর্জাতিক

‎হরমুজে জাহাজ চলাচলে ফি দিতে হবে, খসড়া অনুমোদন ইরানের ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের সুযোগ রেখে একটি নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। প্রণালিতে তেহরানের দেওয়া বিভিন্ন সেবার বিনিময়ে বিদেশি জাহাজগুলোকে এই অর্থ পরিশোধ করতে হবে।

‎ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশন আইনটির খসড়া অনুমোদন দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্যাবলি নিশ্চিত করা হয়েছে।

‎পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র হাসান কাশকাবি জানান, ‘হরমুজ প্রণালির নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত করতে কৌশলগত পদক্ষেপ’ সংক্রান্ত এই নতুন আইনের আওতায় মূলত বিভিন্ন সেবামূলক ফি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সামুদ্রিক সেবা, পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সুবিধা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা এবং নৌ-নিরাপত্তা সহায়তার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

‎ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জানান, দেশটি এখন পূর্ণমাত্রার অর্থনৈতিক ও নিরাপত্তা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা এবং নৌপথের নানা প্রতিকূলতায় জ্বালানি তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

‎অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের এই নতুন চাপ ও নিষেধাজ্ঞার পদক্ষেপকে ওয়াশিংটনের কৌশলগত ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। আঞ্চলিক উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে কার্যকর কূটনৈতিক সমঝোতার বিকল্প নেই বলেও মনে করছে তেহরান।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo