• সমগ্র বাংলা

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎শনিবার (২২ আগস্ট) রাত ১১টায় বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।
‎
‎নিহতরা হলেন– গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুষ চক্রবর্তী (১২)।
‎
‎তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরের মির্জাপুর এলাকায়।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন থেকেই বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। ভেতর থেকে আসা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে ঘটনাস্থলে সিআইডির বিশেষ টিম রয়েছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।
‎
‎তিনি জানান, সিআইডি প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। কীভাবে ও কী কারণে এই হত্যাকাণ্ড হলো, তা জানতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
‎
‎তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo