• সমগ্র বাংলা

সন্তানদের মানুষ করতে আগে মায়েদের স্বপ্ন দেখতে হবে- অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, সন্তানকে উন্নত মানুষ গড়তে সবার আগে মায়েদের স্বপ্ন দেখতে হবে। শুধু শিক্ষকদের উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। বাবা-মায়ের পরেই শিক্ষকের অবস্থান। মায়েদের আরও কঠোর হতে হবে, সচেতন হতে হবে। শিক্ষকরা ক্লাস ফাঁকি দিলে অভিযোগ করবেন। আপনারা সন্তানদের নিয়ে স্বপ্ন দেখেন। আপনাদের স্বপ্ন পূরণ হলে তারা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। গাইড বই পড়ানো থেকে বিরত থাকতে হবে। 

শনিবার (২২ আগষ্ট) সকালে ঐতিহ্যবাহী পাবনার চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. খুরশিদ আলম মিলনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে পৌর বিএনপির সাবেক সভাপতি এ. এম. জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, অধ্যক্ষ এম. এ. মাহমুদুল আলম মাহমুদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুন্নাহান সরকার, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হোসেন ফুলচাঁদ প্রমূখ বক্তব্য দেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo