• সমগ্র বাংলা

দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়াই দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার মোকামতলা উপজেলায় মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি আরো বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় যে কাউকে সম্মান দিতে পারেন, আবার যেকোনো সময় কারও কাছ থেকে সেই সম্মান ছিনিয়েও নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদেরই অহংকার করা উচিত নয়।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অহংকারবিহীন একজন সজ্জন রাজনীতিবিদ। তিনি অত্যন্ত সুন্দর ও দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরে তিনি মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠ উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন

মন্তব্য (০)





image

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে জিল...

image

কোলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপ...

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে কোলকাত...

image

গ্যাস সংকটে বন্ধ প্রায় ৩০০ কারখানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : গ্যাস সংকটে বন্ধ প্রায় ৩০০ কারখানা এব...

image

ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ়তার প্রত্যয়ে ফরিদপুরে ফুট...

ফরিদপুর প্রতিনিধি : মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্...

image

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে...

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরে নির্মাণ করা সীমানা প্রা...

  • company_logo