• সমগ্র বাংলা

সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ আয়োজন উপলক্ষে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্ট ও ক্রীড়া কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। তিনি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়ার পরিবেশ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন হিরুসহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা, প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং আয়োজনকে সুষ্ঠু ও সফল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo