• সমগ্র বাংলা

মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অভিবাদন গ্রহণের পর প্যারেড পরিদর্শন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম অফিসার ও ফোর্সের সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুযায়ী পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকলকে নির্দেশনা দেন।

পরে সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।

সভায় জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সদস্যদের বিভিন্ন সমস্যা, মতামত ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সদস্যদের বক্তব্য ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি জেলা পুলিশের উন্নয়ন ও কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও শিবালয় সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদিয়া সাবরিনা চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিংগাইর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাহিম আসজাদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন থানা ও ডিবির অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo