• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্থিতিশীল তেলের দাম

  • Lead News
  • আন্তর্জাতিক

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে তেলের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রিনিচ মান সময় ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের অক্টোবরের ফিউচার ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৮৭ ডলারে উঠেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বরের ফিউচার ২ সেন্ট কমে ৮৫.৮১ ডলারে নেমেছে। তবে অক্টোবরের বেশি সক্রিয় ডব্লিউটিআই ফিউচার ১৪ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৮৪.৫৩ ডলারে পৌঁছেছে।

ব্রিটিশ বার্তাসংস্থা  রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই— দুই ধরনের তেলের দামই টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিনের শেষে উভয় বেঞ্চমার্কের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

বর্তমানে বাজারে মূল আলোচনার বিষয় হলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হওয়ায় এই প্রণালিতে কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দামে বড় প্রভাব পড়তে পারে।

বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার দিকে নজর রাখছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo