• সমগ্র বাংলা

গোপালপুরে মাদক সেবনের দায়ে যুবকের ২৩ মাসের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে নূরুজ্জামান জরিপ (৩০) নামে এক যুবককে আটক করে ১ বছর ১১ মাস ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার আভূঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নবাব আলী। এ সময় গোপালপুর থানার পুলিশ ফোর্স অভিযানে সহযোগিতা করে।

অভিযানে মাদক সেবনের দায়ে নূরুজ্জামান জরিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ বছর ১১ মাস ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডাদেশের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নূরুজ্জামান জরিন উপজেলার আভূঙ্গী গ্রামের আসাদুজ্জামানের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo