• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ফের মুখ খুলল দিল্লি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে ঢাকা থেকে যেসব অনুরোধ জানানো হয়েছে, তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এখনও পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ও হাদির হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃতদের ফেরত চেয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়কে কীভাবে দেখছে?

‎জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ওপর নির্ভরশীল ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক প্রত্যাশা করে ভারত।

‎তিনি বলেন, (বাংলাদেশের) সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে আমাদের অবস্থানের বিষয়ে নতুন করে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই।

‎ওই সংবাদ সম্মেলনের আগে রণধীর জয়সওয়াল বলেছিলেন, সেটির সাথে ভারত সরকারের কোন সংশ্লিষ্টতা নেই, ওই সম্মেলনের কোনো বক্তব্য তারা সমর্থন করেনা। যদিও ওই অনুষ্ঠানে সরাসরি মতবিনিময় করার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল বাংলাদেশ।

‎রণধীর জয়সওয়াল প্রশ্নের অন্য অংশের জবাবে বলেন, প্রত্যর্পণ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই, আমাদের যে প্রক্রিয়া রয়েছে, অনুরোধটি সেই অনুযায়ী পর্যালোচনা করে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo