• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও কুপিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর টিনের তৈরি চায়ের দোকান ভাঙচুর ও কুপিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া চৌরাস্তা মোড়ে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মালিয়াটি গ্রামের রফিকুল ইসলাম (৪১) ঘাগড়াপাড়া মৌজার চৌরাস্তা মোড়ে ১২২ নং বি.আর.এস খতিয়ানের ৬৯৯ নং দাগে ৩ শতাংশ জায়গা ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন। অভিযোগ মতে, উক্ত জমি নিয়ে একই এলাকার ছানা উল্লাহ (৩৬) ও বিপুল মিয়া (৫০) সহ অজ্ঞাতনামা ৮/১০ জনের একদল লোক দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে রফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই জেরে গত ১৪ আগস্ট শুক্রবার ভোরে রফিকুল ইসলামের ভাড়াটিয়া নুরুল হক (৬৫) এর পরিচালিত টিনের তৈরি চায়ের দোকানে হামলা চালায় তারা। দোকান ভাঙচুরে বাধা দিলে বিবাদীরা অস্ত্র উঁচিয়ে নুরুল হককে প্রাণনাশের হুমকি দেয় ও খুনের উদ্দেশ্যে তাড়া করে। জীবন রক্ষায় নুরুল হক ডাক চিৎকার দিয়ে দৌড়ে নিজ বাড়িতে আশ্রয় নেন। এসময় বিবাদীরা রামদা ও কুড়াল দিয়ে কুপিয়ে পুরো চায়ের দোকানটি মাটির সাথে গুঁড়িয়ে দেয়। 

ঘটনার বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আমার ক্রয়কৃত ও দখলীয় ভূমিতে থাকা চায়ের দোকানটি বিবাদীরা অন্যায়ভাবে কুপিয়ে ও পিটিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমাকে ও আমার ভাড়াটিয়াকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এর বিচার চাই। 

এঘটনায় অভিযুক্ত ছানা উল্লাহ জানান, বিরোধপূর্ণ জায়গাটি ছফির উদ্দিনের মেয়ে হোসনে আরার কাছ থেকে ২০২৫ সালে ক্রয় করেছেন। এবং নিজের ক্রয়কৃত জায়গার দখল বুঝে নিয়েছেন। 

এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য নয়ন মিয়া জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে যেহেতু প্রশাসনের কাছে অভিযোগ গিয়েছে। আশা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

নওগাঁয় বৈধতা ছাড়াই চলছে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ১১টি উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উ...

image

ভারতে চার বছর কারাভোগের পর দেশে ফিরল সিরাজুল

বেনাপোল প্রতিনিধি : উন্নত জীবনের আশায় দালালের খপ্পরে পড়ে ভার...

image

মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নে...

পাবনা প্রতিনিধি : মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান...

image

ফরিদপুরে পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্র...

image

আমার আশপাশে যারা থাকেন অনেকই মাদকের সঙ্গে জড়িত, কাউকে ছাড়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo