প্রতীকী ছবি
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্রের ছবি পোস্ট করেছেন। ওই ছবির ক্যাপশনে লেখা রয়েছে ‘নতুন মার্কিন ভূখণ্ড’।
এর আগে গত সপ্তাহে ইরানের ‘আত্মসমর্পণের’ পর হরমুজ প্রণালিকে আনুষ্ঠানিকভাবে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার যে হুমকি তিনি দিয়েছিলেন, এই পোস্টটি তারই একটি নতুন প্রকাশ বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্য এবং প্রচারণা বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। হরমুজ প্রণালি বৈশ্বিক তেল বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হওয়ায় ট্রাম্পের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আল-জাজিরা।
নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

মন্তব্য (০)