• সমগ্র বাংলা

আমার আশপাশে যারা থাকেন অনেকই মাদকের সঙ্গে জড়িত, কাউকে ছাড় দেওয়া হবে না: আব্দুস সালাম পিন্টু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গোপালপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের নিজ বাসভবনে পরিবারবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, আমাদের দলের নেতারাই চেয়ারম্যান ও মেম্বারের ইলেকশন করবেন, সে কারণে মাদকাসক্তদের সঙ্গে নিয়ে মানুষের সামনে চলাফেরা করেন। 

চেয়ারম্যান বড় নাকি এ দেশের মানুষের ভালোবাসা বড়? আমি রাজনীতি করি জনগণের ভালোবাসার জন্য, মানুষের উন্নয়নের জন্য। আমার আশপাশে থাকেন তারাও মাদকের সঙ্গে জড়িত। মাদকের সঙ্গে যারাই জড়িত, তাদের কাউকে ক্ষমা করা হবে না।

তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

 উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, মো. বাবলু, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, থানা অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, পৌর বিএনপির সেক্রেটারী চাঁন মিয়া, সাবেক সিনিয়র সহসভাপতি খোরশেদুজ্জামান মন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা এবং কৃষকদলের সাধারণ সম্পাদক ও মরহুম খন্দকার আব্দুল মান্নানের পুত্র কামরুজ্জামান বাবুসহ বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা মরহুম খন্দকার আব্দুল মান্নানের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা বলেন, গোপালপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে মরহুম খন্দকার আব্দুল মান্নানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘদিন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন গোহাটা মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজির সিদ্দিকী।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo