• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত ও দুপুরে কানসাট ও মুসলিমপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

​শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর প্রায় ৫টার দিকে সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকায়। কানসাট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল নির্মাণাধীন কালভার্টে ধাক্কা দেয়। এতে বালিয়াদিঘি গ্রামের ট্রাক-হেলপার আবু হায়াত ও ট্রাক-শ্রমিক হাবিবুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

​দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দুপুরে কানসাট এলাকায়। সেখানে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান শেখটোলা মহল্লার আসাদ আলী। একই দুর্ঘটনায় গুরুতর আহত জাবের আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

​পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ তাঁদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo