• সমগ্র বাংলা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় সবুজ মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সবুজ মোল্যা নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কালিয়া উপজেলার কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় একটি ইঞ্জিনচালিত ইজিবাইকের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পথচারী সবুজ মোল্যা দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো ইজিবাইক ও মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিক সাহা পরীক্ষা-নিরীক্ষা শেষে সবুজ মোল্যাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে নিহতের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo