• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎সৌদি, তুরস্ক ও পাকিস্তানের জোটকে স্বাগত জানালেন ট্রাম্প ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এই তিন দেশের সমঝোতা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

‎সোমবার (১৭ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‎নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এই প্রতিরক্ষা চুক্তি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে একত্রিত হচ্ছে। এর মাধ্যমে দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা বহুগুণ বাড়াতে পারবে।

‎চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির শর্তানুযায়ী, জোটভুক্ত কোনো একটি দেশের ওপর বহিঃশত্রুর আক্রমণ হলে তা তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং যৌথভাবে সামরিক প্রতিক্রিয়া জানানো হবে।

‎প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ন্যাটোর প্রভাবশালী সদস্য দেশ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমকক্ষ একটি নতুন সামরিক বলয়ে যুক্ত হলো।

‎এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে মিসরসহ আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশ এই যৌথ নিরাপত্তা জোটে অংশ নিতে পারে।

মন্তব্য (০)





image

‎মার্কিন মানচিত্রে হরমুজ প্রণালি, ট্রাম্পের পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল...

image

‎শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ফের মুখ খুলল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্...

image

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

নিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক স্বার্থ ও স...

image

ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৮০তম স্বাধীনতা দিবসের ভ...

image

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজ...

  • company_logo