• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বাংলাদেশকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সবেচেয়ে বেশি পাকিস্তানের, কম ভারতের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক দৃষ্টিভঙ্গির চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার অধিকাংশ মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও ভারতের নাগরিকদের মধ্যে এ নিয়ে বেশ ভিন্ন অবস্থান রয়েছে।

জরিপের তথ্য বলছে, পাকিস্তানের ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের প্রতি অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেন। পাশাপাশি, শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা রাখেন। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের পর থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা অন্তত ৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ভারতে বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে বেশ কম। জরিপে অংশ নেওয়া মাত্র ২৫ শতাংশ বা এক-চতুর্থাংশ ভারতীয় নাগরিক বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। ২০২৪ সালের পর থেকে ভারতে বাংলাদেশের প্রতি এই ইতিবাচক মনোভাব ১০ পয়েন্ট হ্রাস পেয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।

দেশগুলোর অভ্যন্তরীণ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেও এই দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। জরিপের ফলাফলে দেখা যায়, ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের তুলনায় ভারতীয় মুসলিমদের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের প্রতি অনেক বেশি ইতিবাচক মনোভাব রয়েছে। ভারতের ৪১ শতাংশ মুসলিম বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা রাখেন, যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩ শতাংশ।

সার্বিকভাবে, দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর নাগরিকদের বয়স, শিক্ষা ও ধর্মীয় পরিচয়ের ভিন্নতার ওপর ভিত্তি করেই প্রতিবেশী দেশগুলোর প্রতি এমন বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বলে পিউ রিসার্চের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo