ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদে বড় ধরনের পরিবর্তন আসছে। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সার্ভিসেস (ইউএসসিআইএস) আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এফ (F), জে (J) ও আই (I) ক্যাটাগরির ভিসায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই নিয়মের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ভিসা নবায়ন ও কাজের অনুমতির জন্য প্রয়োজনীয় আবেদন ফরমের নতুন সংস্করণ প্রকাশ করেছে।
ইউএসসিআইএস জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর থেকে মেয়াদের এ পরিবর্তন কার্যকর করা হবে। ওই দিন থেকে ফরম আই-৫৩৯ (অবস্থানের মেয়াদ বাড়ানো বা ক্যাটাগরি পরিবর্তনের আবেদন) এবং ফরম আই-৭৬৫-এর (কাজের অনুমতির আবেদন) নতুন সংস্করণ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট তারিখের পর পুরনো সংস্করণের ফরম জমা দিলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
নতুন নীতিমালায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আগে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডি/এস) সুবিধা বাতিল করা হচ্ছে। আগে এই সুবিধার আওতায় এফ-১ ভিসাধারী শিক্ষার্থীরা কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা এবং প্রাতিষ্ঠানিক প্র্যাকটিক্যাল ট্রেনিং শেষ করা পর্যন্ত অনির্দিষ্টকাল অবস্থান করতে পারতেন। এখন থেকে ফরম আই-২০-তে উল্লেখিত কোর্সের মেয়াদের ওপর ভিত্তি করে সর্বোচ্চ চার বছর পর্যন্ত ভিসা দেওয়া হবে। কোর্স শেষ করে দেশে ফেরার জন্য অতিরিক্ত ৩০ দিন সময় পাওয়া যাবে। চার বছরের বেশি সময় অবস্থান করতে হলে নিয়মিত মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে।
গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে মার্কিন সরকার অভিবাসন নীতিতে ধারাবাহিক কড়াকড়ি আরোপ শুরু করে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থী ভিসাতেও এই নিয়ম যুক্ত হলো। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এফ, এম ও জে ভিসার যাচাইকরণ প্রক্রিয়ায় এই কড়াকড়ি আনা হয়েছে।
ইউএসসিআইএস জানিয়েছে, কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীরা যেন আবেদন জমা দেওয়ার আগে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংশোধিত ফরমের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।
আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়িয়ে হারিক...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোস...
নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর স্টু...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের সাগরে টানা ৯ মাস ধরে টহল দিচ্ছে য...
নিউজ ডেস্ক : ধনকুবের বিল গেটসের মেয়ে ফিবি গেটসকে নিয়ে নতুন ত...

মন্তব্য (০)