ছবিঃ সিএনআই
ঝিনাইদহ প্রতিনিধি: নিখোঁজের ৪ দিন পর রমজান আলী (৪৫) নামের এক ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামে। রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।
পরিবারের ভাষ্য, রমজান আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারদিন আগে রমজান আলী নিখোঁজ হন। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করা হলেও সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন,তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সেটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত ও নিশ্চিত করেছেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সাবেক প্রধান...
নিউজ ডেস্ক : কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামের নাজ...

মন্তব্য (০)