• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি সেনাদের নিয়ন্ত্রিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

বুধবার (১২ আগস্ট) লেবাননে ইসরাইলের দখলে থাকা বিউফোর্ট রিজ এলাকা থেকে ধারণ করা এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

কয়েকদিন আগে রোমে ইসরাইল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার মাত্র কয়েকদিন পরই কাটজের এমন মন্তব্য সামনে এলো। গত ২৬ জুনের একটি চুক্তি বাস্তবায়নের বিষয়েই ওই আলোচনা হয়। চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহ নিরস্ত্র হয়েছে—এমন প্রমাণ পাওয়া গেলে ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে।

তবে চুক্তির পক্ষ নয় হিজবুল্লাহ।  সংগঠনটি অস্ত্র ত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছে।

এদিকে কাটজের বক্তব্যের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য চুক্তির আওতায় তেল আবিবের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo