• সমগ্র বাংলা

দিনাজপুরে আকষ্মিক পরিবহন ধর্মঘটে সৃষ্ট দুর্ভোগের কারনে নাগরিকদের কাছে শ্রমিক নেতাদের ক্ষমা প্রার্থনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : একজন পুলিশ কর্মকর্তার সাথে অপ্রীতির ঘটনার জের ধরে দিনাজপুরে আকষ্মিক পরিবহন ধর্মঘটসহ সড়ক অবরোধের কারনে সৃষ্ট জন দুর্ভোগের ঘটনায় নাগরিকদের কাছে ক্ষমা চেয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

আজ বৃহস্পতিবার বিকালে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্ষমার আর্জি জানান কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম।  এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা।

গত ৯ আগষ্ট রবিবার রাতে কোতয়ালী থানায় পরিচয় নিশ্চিত হওয়ার আগে (ভুল বুঝাবুঝির ফলে) সাদা পোষাকে অবস্হানকারি সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমানকে থাপ্পড় মেরেছিলেন কৃষক দলের জেলা কমিটির সদস্য সচিব পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিব। ওই ঘটনার জের ধরে শ্রমিক নেতাকে তাৎক্ষণিক আটকসহ রাতে পিটিয়ে দৈহিক নির্যাতন চালায় পুলিশ। পরদিন তাকে আদালতে সোপর্দ করে তারা। এসময় তাকে খড়িয়ে চলতে দেখে নির্যাতনের বিষয়টি প্রকাশ হলে তাকে মুক্তি, সিআইডির ইন্সপেক্টরকে বরখাস্তসহ গ্রেপ্তার এবং কোতয়ালী থানার ইনচার্জ নুর নবীকে প্রত্যাহারে ৩দফা দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে আকস্মিক পরিবহন ধর্মঘটসহ সড়ক অবরোধ শুরু করে ক্ষুব্ধ শ্রমিকরা। এতে বন্ধ হয়ে পড়ে এ্যাম্বুলেন্স এবং দুর পাল্লারসহ সব ধরনের যানবাহন চলাচল। চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীসহ সাধারন মানুষকে। তবে জেলা প্রশাসনের আহবানে জেলা প্রশাসকের কার্যালয়ে স্হানীয় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টদের উপস্থিততে সমঝোতা বৈঠকে তিন দফা মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে ৮ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন শ্রমিক নেতারা।

অন্যদিকে গতকাল বুধবার আদালতে জামিনে মুক্তি পেয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন শ্রমিক নেতা মজিবর রহমান মজিব।

নাগরিকদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বহিষ্কার আদেশ প্রত্যাহার করে মজিবর রহমান মজিবকে কৃষক দলের সদস্য সচিব পদ ফিরিয়ে দিতে আহবান জানিয়েছেন শ্রমিক নেতারা। 

মন্তব্য (০)





image

বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ২৫ বস্তা সার জব্দ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচার...

image

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু

 নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপ...

image

ফরিদপুরের সালথার ইউপি চেয়ারম্যানের অডিও-ভিডিও ভাইরাল, তদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সমর্থকদের অস্ত্র তৈরির...

image

পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প...

পঞ্চগড় প্রতিনিধি : মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দ...

image

রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্...

  • company_logo