• সমগ্র বাংলা

মেলান্দহে রাফাহ ফাউন্ডেশনের মাছের পোনা অবমুক্তকরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও জীবিকা নিরাপত্তায় অবদান রাখার লক্ষ্যে রাফাহ ফাউন্ডেশন-এর উদ্যোগে "মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নয়ানগর ইউনিয়নের ডাঙ্গা বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও দেশের জলাশয়গুলোতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে রাফাহ ফাউন্ডেশন।

মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, রাফাহ ফাউন্ডেশনের এডমিন এন্ড একাউন্টস অফিসার ফয়সাল আহমেদ, জামালপুর জেলার প্রতিনিধি হাফেজ রহুল আমিন, এছাড়া স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি, মৎস্যজীবী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

রাফাহ ফাউন্ডেশনের এডমিন এন্ড একাউন্টস অফিসার ফয়সাল আহমেদ বলেন, আমাদের কর্মসূচির আওতায় উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের ১০ হাজার পোনা অবমুক্ত করা হয়। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রাপ্যতা নিশ্চিত করা এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।

মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের খাদ্য ও জীবিকার সঙ্গে মৎস্যসম্পদ ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু জলাশয় ভরাট, পানি দূষণ, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত মাছ আহরণ এবং প্রাকৃতিক প্রজননক্ষেত্র নষ্ট হওয়ার কারণে অনেক দেশীয় মাছের প্রজাতি বর্তমানে হুমকির মুখে। এ বাস্তবতায় শুধু মাছের পোনা অবমুক্ত করাই নয়, জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের মধ্যে মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছে রাফাহ ফাউন্ডেশন। স্থানীয় জনগণের সহযোগিতায় অবমুক্তকৃত মাছের পোনা সংরক্ষণ এবং নির্ধারিত সময়ে মাছ আহরণের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগও গ্রহণ করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

image

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি...

পাবনা প্রতিনিধি : মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘন্টার জন্য প্যার...

image

দিনাজপুরে আকষ্মিক পরিবহন ধর্মঘটে সৃষ্ট দুর্ভোগের কারনে না...

দিনাজপুর প্রতিনিধি : একজন পুলিশ কর্মকর...

image

বেনাপোলে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে লোহার গ্রীল বোঝাই একটি ভ...

image

মায়ের জানাজায় অংশ নেয়ার জন্য ৪ ঘন্টা প্যারোলে মুক্তি পা...

পাবনা প্রতিনিধিঃ পাবনা ৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনের...

  • company_logo