• সমগ্র বাংলা

দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল প্রকাশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিপ্লব কুন্ডু এবং সাদাকাতুল বারী সাদা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার দিনভর  উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন এবং মধ্যরাতে গননা শেষে ফলাফল ঘোষনা করেন ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাডভোকেট জুলফিকার হোসেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য গোলাম নবী দুলাল এবং সহিদুল ইসলাম। 

সংগঠনের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির ৩টি পদে ৩জন প্রার্থী নির্বাচিত হয়েছিল। বাকী ১৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪২জন প্রার্থী। ভোট গ্রহন শেষে ঘোষিত ফলাফলে কার্যকরি সভাপতি পদে আবুল হোসেন, সহ সভাপতি পদে নুরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক পদে আফজাল হোসেন, সহ সাধারন সম্পাদক পদে জাহাঙ্গীর আলম শিবলু, সাংগঠনিক  সম্পাদক পদে শরীফ উদ্দীন, অর্থ সম্পাদক পদে স্বাধীন আহম্মেদ,  দপ্তর সম্পাদক পদে আবুল গফুর, সড়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিষ্টার আলী, সহ সড়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে বছির উদ্দীন,  শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক পদে মাসুদ রানা, কার্যকরি সদস্য পদে আব্দুল গফুর  রেজাউল ইসলাম রাজা, ইয়ারব আলী, মোস্তফা, হেমন্ত কুমার মানিক এবং  শাহনেওয়াজ আলী নির্বাচিত হয়েছেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo