• আন্তর্জাতিক

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সোম ও মঙ্গলবার টানা দুই দফায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি জয়সওয়াল। তিনি শুধু বলেন, দুই বৈঠকেই ‘ভারত ও যুক্তরাষ্ট্রের বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব’ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, এই অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। বাণিজ্য, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে উভয় পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। দোভালের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর বৈঠকটিকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন। 

তিনিও বিস্তারিত না জানিয়ে বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। গোর লিখেছেন, বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ভারতের অনেক অভিন্ন লক্ষ্য রয়েছে এবং আমাদের পারস্পরিক সম্পৃক্ততা ক্রমেই বাড়ছে। 

দোভালের সঙ্গে গোরের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তার দায়িত্ব শুধু ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পর্যায়ে সীমাবদ্ধ নয়। তার দায়িত্বের আওতায় ভারত থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিশাল অঞ্চল রয়েছে। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিবেশী অঞ্চলে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার সময়েই দোভাল-গোরের বৈঠক হলো।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo