• সমগ্র বাংলা

পাবনার চাটমোহরে প্রতিদিন ১৪ ঘন্টা লোডশেডিং

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চাটমোহরের আওয়াতাধীন বিদ্যুৎ গ্রাহকেরা প্রায় একমাস যাবৎ ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে। এর সাথে শ্রাবণের তীব্র গরমে অতীষ্ঠ হয়ে উঠেছে প্রাণীকুল। লোডশেডিংয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু এবং বৃদ্ধরা। আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে গরু-ছাগল, হাঁস, মুরগির খামারিগণ।

এই পল্লী বিদ্যুতের আওতাধীন বিদ্যুৎ গ্রাহকেরা ২৪ ঘণ্টায় ১২/১৪ ঘণ্টা লোডশেডিংয়ের কবলে পড়ছেন। গ্রামাঞ্চলের চিত্র আরো ভয়াবহ।

অফিস আদালত থানা হাসপাতাল থাকার পরেও চাটমোহর পৌরসভা অন্তর্গত এলাকায় উল্লেখযোগ্যহারে বেড়েছে লোডশেংডি। বিদ্যুৎ বিতরণে সমন্বয়হীনতার বিষয়ে কারণ হিসেবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, পৌরসভার মধ্যে হাসপাতাল, ব্যাংক, উপজেলার গুরুত্বপূর্ণ অফিস থাকায় এখানে বিদ্যুৎ আলাদা ফিডারের মাধ্যমে ২৪ ঘন্টায় ১২ ঘণ্টার মতো লোডশেডিং দেওয়া হচ্ছে।

জানা গেছে, গত কয়েক সপ্তাহ থেকে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন ৫টি উপজেলায় প্রায় ৩ লাখ ৯৬ হাজার গ্রাহকের মধ্যে সমানভাবে লোডশেডিং করা হচ্ছে। সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে লোডশেডিং করা হয়। প্রতিদিন গড়ে ১২/১৪ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশুরা ও বাড়িতে থাকা অসুস্থ বয়স্ক মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।

তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ঘটছে হিট স্ট্রোকের মতো ঘটনা। বিদ্যুৎ নির্ভর স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, কলকারখানা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা প্রদানও ব্যাহত হচ্ছে।

পোল্ট্রি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘একদিকে তীব্র গরম, অন্যদিকে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং এই দুই মিলে আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। হিট স্ট্রোকের কারণে অনেক খামারে মুরগি মারা যাচ্ছে। লোডশেডিং এর কারণে ডিমের প্রোডাকশন ব্যাহত হচ্ছে। সকাল, বিকাল ও রাতে অনিয়ন্ত্রিতভাবে লোডশেডিং করা হচ্ছে।

পাবনার চাটমোহর পৌর এলাকার ইলেকট্রনিক মেকানিক ময়লাল হোসেন বলেন, লোডশেডিং এবং তীব্র গরমের কারণে মানুষ হাঁসফাঁস করছে। বিদ্যুৎ না থাকলে দোকানে কোনো কাজ করা যায় না। ২-৩ জন কর্মচারীকে প্রতিদিন টাকা দিতে হয়, কিন্তু কাজ কিছুই হয় না। দিন-রাত সমানভাবে লোডশেডিং করা হচ্ছে। ব্যবসায় ব্যাপক লোকসন হচ্ছে, কি আর করব, কাকে দোষ দেব।'

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার হুমায়ুন কবির জানান, বিদ্যুতের লোডশেডিং এবং তীব্র গরমের কারণে ডায়রিয়া এবং আমাশয়ের রোগী বাড়ছে হাসপাতালে। তিনি সবাইকে বেশি করে ঠান্ডা পানি পান করার পরামর্শ দেন এবং প্রয়োজন ছাড়া বাহিরে বের হতে নিষেধ করেন। 

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, ‘কয়েকদিন ধরে লোডশেডিং কিছুটা বেড়েছে। শুধু এই পল্লী বিদ্যুৎ অফিস থেকেই লোডশেডিং দেওয়া হচ্ছে না, সারা দেশেই একই সমস্যা। আমাদের এই পল্লী বিদ্যুতের আওতাধীন বিদ্যুৎ চাহিদা থাকে প্রতিদিন ৭৯ মেগাওয়াট। সেখানে আমাদের সরবরাহ করা হচ্ছে ৫৬ মেগাওয়াট। আমরা বাধ্য হয়েই ৩০% লোডশেডিং করছি। 

তিনি আরো বলেন, ‘গ্রাহক অসন্তোষ প্রশমনে আমাদের ওয়েবসাইট থেকে প্রতিদিন কোনো কোনো এলাকায় কত সময় লোডশেডিং থাকবে জানিয়ে দেওয়া হচ্ছে। উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে আশা করি দ্রুত এই সমস্যা সমাধান হবে।’

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ব্...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণ...

image

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি ন...

image

নড়াইলে দুই মাদ্রাসায় শূন্য পাস, ১৭ শিক্ষকের পেড়লীতে ফেল ১...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুটি দাখিল মাদ্রাসার কো...

image

শ্রীপুর রেলওয়ে স্টেশনে বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিক...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo