• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড বাতিল করল যে দেশ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে লেবানন। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পার্লামেন্টে প্রয়োজনীয় সংশোধনী এনে ঐতিহাসিক এই বিল পাস হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও আইনি ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

আল জাজিরা জানায়, ১২৮ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার ভোটে মৃত্যুদণ্ড বাতিলের এই আইন পাস হয়। তবে এর বিরোধিতা করেছে হিজবুল্লাহর পার্লামেন্টারি ব্লক। বিল পাস হওয়ার পর লেবাননের বিচারমন্ত্রী আদেল নাসসার এটিকে দেশের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। নতুন এই আইনের ফলে এখন থেকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আসামিদের কঠোর পরিশ্রমসহ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

যদিও লেবাননে ২০০৪ সাল থেকেই মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর একটি অনানুষ্ঠানিক স্থগিতাদেশ ছিল, তবুও দেশটির আদালতগুলোতে নিয়মিতভাবেই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হচ্ছিল। দেশটির বিচার মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ২০২৫ সালের শেষ নাগাদও ৮৫ জন ব্যক্তি মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে কারাবাস করছিলেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লেবাননের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এটিকে মানবাধিকারের একটি বড় বিজয় হিসেবে আখ্যায়িত করেছে। তবে অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননের কারাগারগুলোতে ধারণক্ষমতার সংকট থাকায় নতুন আইনে থাকা কঠোর সশ্রম কারাদণ্ড কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে।

এদিকে মৃত্যুদণ্ড বাতিলের পাশাপাশি লেবাননের পার্লামেন্টে ১৯৯০ সালে সমাপ্ত গৃহযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় সাধারণ ক্ষমা আইন নিয়ে বিতর্ক চলছে। এই আইনের ফলে সহিংস অপরাধে দণ্ডিত কিছু বন্দীর সাজা কমতে পারে বা মুক্তি মিলতে পারে। তবে নিহত সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পরিবারের পক্ষ থেকে এই সাধারণ ক্ষমার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অপরাধীদের ফাঁসি কার্যকরের বদলে সাজা কমিয়ে দেওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের স্বজনেরা।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo