• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান,৩ প্রতিষ্ঠানের জরিমানা-৬ লক্ষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুতের দায়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বৈশাখী ও শিকদার ডাইন নামে ২টি রেস্টুরেন্ট এবং ইঁশাখা মিষ্টি ঘর নামে অপর একটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে সোনারগাঁ কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য আইনে এ জরিমানা করে পরে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রিতে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিক নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন, পেশকার মোঃ বায়েজিদ, স্যানেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

এসময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আজ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করায় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে তাদেরকে বিভিন্ন সরকারি বিধি অনুযায়ী ৬ লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়। ভবিষ্যতেও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo