ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের একজন নেতাকে গ্রেপ্তার এবং দৈহিক নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে দিনাজপুরের বিভিন্ন রুটে সড়ক অবরোধ শুরু করেছে সহকর্মী পরিবহন শ্রমিকরা। পাশাপাশি দুর পাল্লার কোচসহ সব রুটে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে তারা। এতে গন্তব্য পৌছাতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারিসহ অন্যান্য যানবাহনকে।
অবিলম্বে আটক শ্রমিক নেতাকে মুক্তি নির্যাতনের ঘটনায় সিআইডি ইন্সপেক্টর নওবুর রহমানে গ্রেপ্তার কোতয়ালী থানার ইনচার্জ নুর নবীকে অপসারন দাবি করেছে তারা।
জানা গেছে, গত রবিবার কোতয়ালী থানায় ওসির অফিস কক্ষে সাধারন পোষাকে অবস্হানকারি সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমানের সাথে শ্রমিক নেতার বাকবিতন্ডা ঘটে। এসময় রাগের বশে ওই পুলিশ কর্মকর্তাকে থাপ্পড় দেন শ্রমিক নেতা মজিবর রহমান মজিব। এঘটনায় তাকে তাৎক্ষণিক আটক করে পুলিশ। ঘটনার জন্য দুঃক্ষ প্রকাশ করলেও নমনীয়তার পরিবর্তে আটক শ্রমিক নেতাকে বেধড় পিটুনি দেয় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শ্রমিক নেতাকে বেধড়ক পিটুনির ঘটনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকরা নিমনগর বাস স্টান্ডসহ বিভিন্ন রুটে অবরোধ দিতে শুরু করে।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোন্নাফ মুকুল এবং একই সংগঠনের আহবায় আব্দুল কাইয়ুম জানান, আটক শ্রমিক নেতাকে মুক্তি এবং জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহনের দাবিতে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্ঘটন শুরু করেছে তারা।
এতে দুর পাল্লার কোচসহ পর্য্যায়ক্রমে এতে দুর পাল্লার কোচসহ পর্য্যায়ক্রমে সকল রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজ থেকে ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ১৮ লিটার দেশীয় ত...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ...
গাজীপুর প্রতিনিধি : মাটির নিচে গ্যাসের পাইপলাইন। আর তার ওপর ধীরে ধীরে তৈ...
পাবনা প্রতিনিধি : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাবনা জেল...

মন্তব্য (০)