• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ১৩২ ছাড়ালো

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনের। আহত হয়েছেন ৫ শতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় হাজারের বেশি ভবন। এমন পরিস্থিতিতে জাতিসংঘ, আমেরিকাসহ বিভিন্ন দেশ দিয়েছে সহায়তার আশ্বাস। বন্ধ রয়েছে ৫টি বিমানবন্দর। জরুরি অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার।

‎একটি তীব্র ঝাঁকুনি। আর চোখের নিমিষেই ধসে পড়েছে চারতলা ভবন। শুধু এই ভবনই নয়, ধসে পড়েছে আরও অনেক ভবন। আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত মানুষেরা।

‎আর এ চিত্র কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের। গতকাল (সোমবার, ১০ আগস্ট) সকালে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যানুযায়ী, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিলো ৭ দশমিক ৪ মাত্রা। এর উৎপত্তিস্থল কলম্বিয়ার চোকো অঞ্চলের সান হোসে দেল পালামার থেকে ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। তবে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।

‎শেষ খবর পাওয়া পর্যন্ত, শক্তিশালী এ ভূমিকম্পে হতাহত হয়েছেন অনেকেই। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা কর্তৃপক্ষের। কেননা ভূমিকম্পের আঘাতে বৃহত্তম শহর কালিতে ধসে পড়েছে বেশ কিছু ভবন। সেখানে আটকে আছে অনেকেই। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

‎ভূমিকম্পে ধসে পড়েছে মানিজালেস শহরের ঐতিহাসিক ক্যাথেড্রাল টাওয়ার। শহরের স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্লাস সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সবেচেয়ে বেশ প্রাণহানি হয়েছে পেরেইরা শহরে। তবে রাজধানী বোগোটায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

‎ভয়াবহ এ ভূমিকম্পের তীব্রতা এতই ছিলো যে তার কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ইকুয়েডর, ভেনেজুয়েলা ও পানামাও। এদিকে এ ভূমিকম্পের পর কলম্বিয়াকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইকুয়েডের।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo