• সমগ্র বাংলা

চাটমোহরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ও কৃষিবিদ তুহিনের আগমনে শুভেচ্ছা মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে পাবনার চাটমোহর পৌর যুবদলের উদ্যোগে বাসস্ট্যান্ড থেকে মিছিল বের হয়। পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টার মোড়ে পথসভায় মিলিত হয়।

সেখানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিকদলের সভাপতি মন্তাজ উদ্দিন আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সদস্য মামুন হোসেন, মুলগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মথুরাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল হোসেন, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিরন, চাটমোহর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন।

বক্তারা বলেন, আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) চাটমোহর রেলবাজার খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ফুটবল দলের কিংবদন্তী সাবেক গোলকিপার আমিনুল হক। বিশেষ অতিথি থাককেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। সেই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে বিএনপি ও অঙ্গ সংগঠন প্রস্তুত রয়েছে। আশা করছি তাদের আগমনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আলোকজ্জল হয়ে উঠবে। খেলার মাঠে প্রাণ ফিরবে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo