ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এক সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)১৩ এর আয়োজনে অনুষ্ঠিত এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা:রাশেদুল হক প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক,১৫বিজিবি অধিনায়ক লে:কর্ণেল মেহেদী ইমাম।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-১৩)'র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সুশীল সমাজের প্রতিনিধি,আলোকিত লালমনিরহাট আন্দোলনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীগন আলোচনায় অংশ নেন।এ সময় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ সৃষ্টির জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)