• সমগ্র বাংলা

নড়াইলের সাতবাড়িয়ায় প্রতিপক্ষের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিন শেখের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে রোববার (৯ আগস্ট) দুপুরে সাতবাড়িয়া নতুন বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন-লিবিয়া প্রবাসী শফিকুল ইসলাম, লাভলু ফকির ও শারমিন সুলতানাসহ অনেকে।  

বক্তারা বলেন, সাতবাড়িয়া গ্রামের সন্তান আলাউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা-বাণিজ্য করছেন। এক সময় তিনি বিদেশ থাকতেন। কষ্টার্জিত সেই টাকা দিয়ে সাতবাড়িয়ায় মার্কেট নির্মাণসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অথচ, গ্রামের প্রতিপক্ষরা আলাউদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরণের অপপ্রচার করছেন। তাকে সামাজিক ভাবে হেয় করা হচ্ছে। তার মানবিকতা ও দানশীলতায় হিংসাত্মক আচরণ করছেন প্রতিপক্ষের লোকজন। এতে করে এলাকায় শান্তি বিনষ্ট হচ্ছে। রেষারেষি বাড়ছে।

এসব অপপ্রচারে যারা জড়িত তাদের চিহিৃত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo