• সমগ্র বাংলা

পাবনায় ভেজাল দুধের কারখানার সন্ধান: মালিককে জেল-জরিমানা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।  এছাড়া ভ্রাম্যমান আদালত কারখানার মালিক কমল (৩৫) কে জেল-জরিমানা করেছে। 

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী পশ্চিমপাড়া গ্রামের মইলুর রহমানের ছেলে কমল তার কারখানায় দীর্ঘদিন ধরে ডিটারজেন্ট, সয়াবিন, জেলি দিয়ে ভেজাল দুধ তৈরি করে বিক্রি করছিল। শুক্রবার (৭ আগষ্ট) রাত ৮টার দিকে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ কমলের ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করে। এময় কমলকে আটক করে আদালতে হাজির করা হলে ফয়সাল মাহমুদের আদালত কমলকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন।

এসময় কমল ২০ হাজার টাকা জরিমানায় মুক্তি পান। আদালত জব্দকৃত ভেজাল ৩০ লিটার দুধ পার্শ্ববর্তী পুকুরে ফেলে ধ্বংস করেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo