• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি ইয়েমেনের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হুথি বিদ্রোহী ও তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেন টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হুথিদের বারবার হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে।

মুখপাত্র জানান, এসব অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে।  

হুথিরা হামলা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে ‘কোনো ছাড় না দিয়ে’ সামরিক জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে, হাদরামাউত ও মারিব প্রদেশে সামরিক ঘাঁটিতে ‍হুথির ক্ষেপণাস্ত্র হামলায় ‍অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছে।  এ ছাড়া আরও ১৫ আহত হয়েছে বলে একটি সরকারি সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে। 

বৃহস্পতিবার সামরিক স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়। এর মধ্যে কিছু ঘাঁটি ইয়েমেনের জরুরি বাহিনী পরিচালনা করে। দেশটির চলমান গৃহযুদ্ধে গত কয়েক বছরের মধ্যে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে সহিংসতা বেড়ে যাওয়ার পর এই হামলা হলো।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এসব হামলায় ‘শত শত’  মানুষ হতাহত হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo