ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, উনি (শেখ হাসিনা) বলছেন- উনি ডিসেম্বরে আসুক। আমিও বিশ্বাস করি, করতে চাই- উনি ডিসেম্বরে এসে কারাগারে যান। আইনি পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে... আমরা একটা কথা বারবার বলি- অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।
শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগে এখনো অনেক সমস্যা আছে। আপনার কাছে সমস্যা এক রকম, আমার কাছে সমস্যা আরেক রকম। অনেকেই বলবেন দুর্নীতিতে ছেয়ে গেছে, কেউ বলবেন টাউট-বাটপারদের দৌরাত্ম্য রয়েছে, আবার কেউ বলবেন স্ট্রাকচার (কাঠামো) দুর্বলতা আছে। দুর্নীতি ছুঁয়ে গেছে। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো- মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের।
মন্ত্রী আরও বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর দশটা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য। বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা নিয়ে যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, সেদিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ...
নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: জমি বিক্রি আর এনজিওর কিস্তির টাকায় ছে...
ঝিনাইদহ প্রতিনিধি: শুক্রবার ঝিনাই...

মন্তব্য (০)