• সমগ্র বাংলা

সৈয়দপুর নিখোজ যুবকের লাশ দিনাজপুর সদরে উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যুবক রিপন আহমেদের পচন ধরা লাশ আজ শুক্রবার সকালে দিনাজপুর সদরের রামডুবি এলাকায় উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।  তাকে অন্যত্র হত্যার পর  হন্তারকরা ঘটনাস্হলে লাশ ফেলে রেখেছিল বলে পুলিশের ধারনা।  হত্যার কারন এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছেন তারা।

 রিপন আহমেদ (২৮) নীলফামারী জেলার সৈয়দপুরের ঢেলাপীরের বাসিন্দা মতিন আহমেদের ছেলে। পেশায় সে অটো চালক।

জানা গেছে, দিনাজপুর রংপুর মহা সড়কের দিনাজপুর সদরের সুন্দরবন ইউনিয়নের রামডুবি এলাকায় একটি কালভাটের পানিতে ভাসছিল পচন ধরা অজ্ঞাত পরিচয় একটি লাশ। খবর পেয়ে লাশ উদ্ধারের আগে লাশের পাশে পরিত্যক্ত অবস্হায় একটি মোবাইল ফোন খুজে পায় পুলিশ। সেই ফোনের সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করেছে তারা। 

কোতয়ালী থানার ইনচার্জ নুরুন নবী জানান, ঘটনাস্থলে  রিপনের লাশ সনাক্ত করেছেন পিতা মতিন আহমেদ। 

যোগাযোগ করা হলে রিপনের ভগ্নিপতি জাবেদ জানান, দুই কন্যা সন্তানের জনক রিপন। গত মঙ্গলবার দুপুরে স্ত্রীর সঙ্গে কথা বলে অটো বাইক ছাড়াই বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি রিপন। তার নিখোজের বিষয়ে গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর থানায় সাধারন ডাইরি করেছে তার বোন। পুলিশের মাধ্যমে খবর পেয়ে আজ শুক্রবার তার পচন ধরা লাশ সনাক্ত করেছেন তারা। 

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ইনচার্জ রেজাউল করিম রেজা।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo