• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজে ‘দ্বিতীয় করিডোর’ হলে ঝুঁকিতে পড়বে মার্কিন বাহিনী: ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কোনো বিকল্প নৌপথ বা ‘দ্বিতীয় করিডোর’ তৈরি করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ অঞ্চলে অবস্থানরত মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে এবং হতাহতের ঘটনাও ঘটতে পারে। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে তাদের নীতিগত অবস্থান পরিবর্তনের আহ্বান জানান। খবর মেহের নিউজ এজেন্সির।  

সম্প্রতি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব হিসেবে দায়িত্ব পাওয়া রেজায়ী বলেন, হরমুজ প্রণালিতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডোর খুলতে দেব না।

তিনি আরও বলেন, ইরান বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা মেনে নেবে না এবং দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এ জলপথকে কেন্দ্র করে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

মন্তব্য (০)





image

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...

image

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...

image

হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগি...

নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...

image

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশী...

নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...

image

ব্রিকসকে সম্মিলিত সক্ষমতায় রূপ দিতে হবে: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

  • company_logo