• সমগ্র বাংলা

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ্ধার অভিযান সমাপ্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়া কৃষক সাইফুল ইসলাম (৫৫) এর সন্ধান মেলেনি। টানা দুই দিনের উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার বিকেলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। তবে স্বজনরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন।

নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা এবং ইদ্রিস আলীর ছেলে।

জানা যায়, বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের জন্য নদীতে নামেন সাইফুল ইসলাম। এ সময় তিনি তীব্র স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয়রা নৌকা নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল বুধবার বিকেলে ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে। সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন অভিযান স্থগিত করা হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডুবুরি দল পুনরায় ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। দীর্ঘ সাত ঘণ্টারও বেশি সময় অভিযান পরিচালনা করেও নিখোঁজ কৃষকের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা প্রশাসন ও নিখোঁজের স্বজনদের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, দুই দিন ধরে ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করেও সাইফুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি। নদীর প্রবল স্রোতের কারণে মরদেহ অনেক দূরে ভেসে চলে যেতে পারে বলে তাদের ধারণা। এ কারণে আপাতত উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ পানিতে ভেসে উঠলে স্বজনরা সেটি শনাক্ত ও উদ্ধার করতে পারবেন। এ বিষয়ে স্থানীয়দেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে উদ্ধার অভিযান শেষ হলেও হাল ছাড়েননি সাইফুল ইসলামের পরিবারের সদস্য ও স্বজনরা। তারা একাধিক নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যদের ভাষ্য, মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত তারা নদীতেই অবস্থান করবেন এবং নিজেদের উদ্যোগে খোঁজাখুঁজি অব্যাহত রাখবেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo