• সমগ্র বাংলা

গোপালপুরে মাদক মামলায় বাপ বেটার জেল-জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মাদক সেবন এবং নিজ বাড়িতে মাদক সংরক্ষণের দায়ে টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার আভুঙ্গী মহল্লার বাসিন্দা আব্দুস সামাদ (৭১) ও তার ছেলে সালমান (২৫)-কে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে পিতা আব্দুস সামাদকে ১৫ দিনের কারাদণ্ড এবং মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ছেলে সালমানকে ১ বছর ১১ মাস ২১ দিনের কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়।

 এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রট মোঃ নবাব আলী।

এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের পরিদর্শক মো. সাইফুর রহমান, উপ-পরিদর্শক মো. রাশিদুল ইসলামসহ অন্যান্য কর্মচারীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, এরা দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও ট্যাপেন্ডাডল নামক মাদক বিক্রি ও সংরক্ষণ করে আসছিলেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo