• সমগ্র বাংলা

ফরিদপুরের আজিজুর হত্যা মামলার মূল আসামী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক আজিজুর হত্যা মামলার মূল আসামী মোঃ শাকিল মুন্সী (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার (৬ আগষ্ট) ভোররাতে ডিএমপি চক বাজার  থানা এলাকা থেকে র‍্যাব -১০ এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত শাকিল মুন্সী উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ  মুন্সির ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুরের লিচু বাগান পাহারা দেওয়ার জন্য তৈরি করা টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন ও জোর করে লিচু পেরে খেতেন পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে শাকিল মুন্সি ও তার সহযোগীরা। গত ১৩ মে বিকেলে তাদের মাদক সেবন ও লিচু পারায় বাঁধা দেন বাগান মালিক আজিজুরের ছেলে আকরাম মোল্লা। এতে ক্ষুব্ধ হয়ে আকরামকে মারধর করেন শাকিল ও তার সহযোগীরা। এর জেরধরে বাগান মালিক আজিজুলের ওপর হামলা চালান শাকিল ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক মোল্লা বাদী হয়ে গত ১৫ মে সালথা থানায় মামলা করেন। মামলায় ১৫ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লিচু বাগান মালিক আজিজুল হত্যা মামলার ১ নম্বর  আসামী শাকিল মুন্সিকে ডিএমপি চক বাজার থানা এলাকা থেকে র‍্যাব -১০ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo