• সমগ্র বাংলা

চিরিরবন্দরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে নারায়ণগঞ্জে গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ৪বছরের এক শিশুকে ধর্ষণের অভিযুক্ত মহসিন ওরফে মাছলাঙ্গাকে  নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব৷ গতকাল বুধবার রাতে তাকে রূপগঞ্জের পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা।

অভিযুক্ত মহসিন ওরফে মাছলাঙ্গা (৪০) চিরিরবন্দর থানার নশরতপুর হঠাৎপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।  

মামলার  উদ্ধৃতি দিয়ে র‌্যাবের মিডিয়া উইং প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৪ বছরের শিশু কন্যা অন্যান্য দিনের মত গত ২আগষ্ট  বাড়ীর উঠানে খেলাধুলা করছিল।  মোবাইলে কার্টুন দেখার কথা বলে দুপুর ১২টার দিকে শিশুটিকে ফুসলিয়ে জনৈকা মোছাম্মদ শিল্পি বেগমের বসতবাড়ির ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত মহসিন ওরফে মাছলাঙ্গা। যন্ত্রনায় শিশুটি আত্বচিৎকার করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খোঁজাখুঁজিসহ ডাকাডাকির  ডাক শুনে পেয়ে শিল্পি বেগমের বাড়ি হতে দৌড়ে তার মায়ের কাছে চলে আসে। বাদী তার মেয়েকে কোথায় গিয়েছিলো জিজ্ঞাসা করলে ভিকটিম কান্নাজড়িত কন্ঠে উক্ত ঘটনা বর্ণনা করে। তৎক্ষণাৎ বাদী শিশুটির পরনের কাপড় পরীক্ষা করলে ভেজা অবস্থা দেখতে পায়। পরবর্তীতে শিশুটির মা অতিদ্রুত চিকিৎসার জন্য শিশুটিকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এব্যাপারে শিশুটির মা বাদী হয়ে চিরিরবন্দর  থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন মামলা নং-০২। গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত মহসিন আত্মগোপনে চলে যায়।

অন্যদিকে  গোয়েন্দা তথ্য জোরদার করে তার অবস্হান নিশ্চিত হয়ে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় গতকাল বুধবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকায় অভিযুক্ত মহসিন ওরফে মাছলাঙ্গাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে  র‍্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের অভিযানিক টিম।

মন্তব্য (০)





image

ফরিদপুরের আজিজুর হত্যা মামলার মূল আসামী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক আজিজুর ...

image

পাবনায় ডিবির অভিযানে ৭৮ বোতল ইস্কাফ সিরাপ সহ গ্রেফতার ১

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মা...

image

১১ দফা দাবিতে দিনাজপুরে ১১দলীয় জোটের প্রধানমন্ত্রী বরাবর...

দিনাজপুর প্রতিনিধি: সারাদেশে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং...

image

চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ছোটভাইকে পিটিয়ে হত্যা, বৌদিকে আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ...

image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

  • company_logo