• সমগ্র বাংলা

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে  ২টি স্বর্ণেরবারসহ বাংলাদেশি এক  পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা।

বুধবার(৫ আগস্ট) বিকালে যাত্রীর শরীর তল্লাশী করে এই স্বর্নেরবার উদ্ধার করা হয়। আটক স্বর্ণ পাচারকারী  মোবারক হোসেন মুনসিগঞ্জ সদর এলাকার তাজুউদ্দীনের ছেলে। 

কাস্টমস গোয়েন্দা শাখার সহকারি কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান,  ভারতে যাবার সময় ঐ যাত্রীর আচার-আচারন ও চলাফেরা সন্দেহ জনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা করা হয়। এসময় তার কাছে স্বর্ন থাকার কথা স্বীকার করে। পরে তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্নেরবার পাওয়া যায়।  

যার বাজার মুল্য আনুমানিক ২২ লাখ টাকা। পরে তার শরীরের ভেতর আরো স্বর্ণ আছে কিনা সেজন্য এক্সরে করা হয়। আটক পাসপোর্টধারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা করা হবে।

এদিকে বেনাপোল চেকপোষ্টে স্বর্ণ পাচার প্রতিরোধে অত্যাধুনিক ব্যবস্থা না থাকায় অধিকাংশ চালান ঢুকে পড়ছে ওপারে। পরবর্তীতে আটক হচ্ছে ভারতীয় কাস্টমসে। #

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo