• সমগ্র বাংলা

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নড়াইলে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মহান আত্মত্যাগ ও আহতদের অবদান স্মরণে এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ প্রতিষ্ঠার চেতনাকে সমুন্নত রাখতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

এ উপলক্ষে আজ ০৫ আগস্ট (বুধবার) সকাল ৯ টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের প্রধান আনুষ্ঠানিকতা শুরু হয়।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,  জুলাই শহিদ ও আহত পরিবার,নড়াইল ১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি,  জেলা বিএনপি, জেলা শিক্ষা অফিস, নড়াইল প্রেসক্লাব, আইনজীবী সমিতি, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে  এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনাসভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় আরও বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু,,  জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও নড়াইল আদালতের পিপি অ্যাড. এস এম আব্দুল হক, জুলাই যোদ্ধা মাহমুদা সুলতানা রিমি, আমিরুল ইসলাম রানা প্রমুখ ।

দিবসটি উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার বিভিন্ন জনসমাগমস্থলে গণঅভ্যুত্থানের স্মারক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলার সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক পার্ক এবং দর্শনীয় স্থানসমূহ সাধারণ মানুষ ও শিশুদের দর্শনের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়। এছাড়া হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে বন্দি ও আবাসিকদের জন্য উন্নতমানের প্রীতিভোজের ব্যবস্থা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে দিবসটির সূচনা পর্বে গতকাল ৪ আগস্ট সন্ধ্যা ৬ টায় গণপূর্ত বিভাগের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরের ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo