• সমগ্র বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টি : পাহাড়ধসে বসতঘর চাপায় প্রাণ হারালো শিশু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নুনুজিয়া (১০) নামে এক রোহিঙ্গা শিশুর প্রাণহানি ঘটেছে ।

নিহত নুনুজিয়া কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে। পাহাড়ধসে তাদের বসতঘর  চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) আজগর আলী জানান, বুধবার (৫ আগস্ট) দুপুরে টানা ভারী বৃষ্টির কারণে ক্যাম্পের এফ-৫ ব্লকে জমির হোসেন নামে এক রোহিঙ্গার বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে তার ১০ বছর বয়সী মেয়ে নুনুজিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গা পরিবারগুলোকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বারবার সতর্ক ও সচেতন করা হলেও অনেকেই সেই নির্দেশনা উপেক্ষা করে আবারও সেখানে বসবাস শুরু করছেন। ফলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। উল্লেখ্য গেলো মাসের দ্বিতীয় সপ্তাহে উখিয়ার ৫ নং ক্যাম্পে একটি মাদ্রাসায় মাটি চাপায়া ৫ জন শিক্ষার্থী প্রাণ হারায়। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo