ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে খুব দ্রুত ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে।
মঙ্গলবার (৪ আগস্ট) এই ঘোষণার পরই তেলের দাম দ্রুত হ্রাস পায়। এর ফলে সাম্প্রতিক মাসগুলোতে কাঁচামালের সরবরাহ ব্যাহত হওয়ার যে তীব্র আশঙ্কা বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করে তুলেছিল, তা অনেকটাই প্রশমিত হয়েছে।
এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে জ্বালানির আন্তর্জাতিক বাজারে। যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৩২ ডলারে নেমে এসেছে। পাশাপাশি, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দামও হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮০ ডলারের নিচে নেমে গেছে।
সূত্র: আল-জাজিরা।
নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

মন্তব্য (০)