• সমগ্র বাংলা

ফরিদপুরে নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই পরিচালিত হওয়া এবং বিভিন্ন অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন।

 মঙ্গলবার (৪ ই আগস্ট) দুপুরে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

অভিযানে আল জারা স্পেশালাইজড হাসপাতাল, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডায়াগনস্টিক সেন্টার-এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিবন্ধন নিশ্চিত করা এবং রোগীদের মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করে স্বাস্থ্যসেবার মান বজায় রেখে কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে। 

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাধারণ জনগনএ ধরনের অভিযান যেন অব্যাহত থাকে সে ব্যাপারে জোড়ালো দাবি জানান।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo